,

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : সরকার শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যক্রমে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশের আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সবাইকে শুধু উচ্চশিক্ষার দিকে ঠেলে দিলে বেকারত্ব বাড়বে, তাই বাস্তবমুখী ও দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

পাবলিক পরীক্ষা আইন প্রসঙ্গে তিনি জানান, নতুন আইন কার্যকর হওয়ায় এখন থেকে ডিজিটাল নকলসহ পরীক্ষায় অনিয়মের ক্ষেত্রে কঠোর শাস্তি দেওয়া সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত