,

রিজার্ভ চুরি মামলার তথ্য সিআইডির নয়: সংস্থা

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য সিআইডির পক্ষ থেকে সরবরাহ করা হয়নি বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু সংবাদমাধ্যমে মামলার তদন্ত-সংক্রান্ত বিষয়ে সিআইডি কর্মকর্তাদের বরাতে খসড়া চার্জশিটের তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এ ধরনের কোনো তথ্য সংস্থার পক্ষ থেকে গণমাধ্যমে সরবরাহ করা হয়নি বলে দাবি করেছে সিআইডি।

সংস্থাটি আরও জানায়, বহুল আলোচিত রিজার্ভ চুরি মামলা বর্তমানে তদন্তাধীন অবস্থায় রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। তদন্ত সম্পন্ন হলে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং পরে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হালনাগাদ তথ্য জানানো হবে।

সিআইডি গণমাধ্যমকে এ ধরনের সংবেদনশীল বিষয়ে শুধুমাত্র সংস্থার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা মুখপাত্রের বক্তব্যের ওপর নির্ভর করে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম