সানি ও তার মার বিরুদ্ধে যৌতুকের মামলা সেই তরুণীর

news-image

আদালত প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে এবার যৌতুকের মামলা করলেন সেই তরুণী। আজ সোমবার ঢাকার মহনগর হাকিমের আদালতে তিনি এ মামলা করেন।

বিচারক রায়হান আহম্মেদ মামলাটি আমলে নিয়ে আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে সমন জারি করেছেন।

এ তরুণীরই করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গতকাল রোববার আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজকের মামলায় ওই তরুণী ২০ লাখ টাকার যৌতুকের দাবির অভিযোগ করেছেন।

সানি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাঠে নামেন। ওই সময় অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে তাসকিনের সঙ্গে তিনি নিষেধাজ্ঞার মুখে পড়েন। পরে অ্যাকশন বদল করে ফিরে আসলেও জাতীয় দলে ঢুকতে পারেননি।

বিতর্কের জন্ম দেওয়া এই স্পিনার সর্বশেষ ওয়ানডে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালের ১১ নভেম্বর।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক