রেকর্ড গড়লেন উইলিয়ামসন

 

স্পোর্টস ডেস্ক :দারুণ এক রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে দ্রুততম ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সি ব্যাটসম্যান।

 

williamson1482712894
সোমবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৬ বলে ৩১ করার পথে ৪০০০ রান স্পর্শ করেছেন উইলিয়ামসন। তিনি মাইলফলকে পৌঁছেছেন ৯৬ ইনিংসে।

এর আগে মার্টিন গাপটিল ৪ হাজার রান করেছিলেন ১১২ ইনিংসে। উইলিয়ামসন গাপটিলের রেকর্ডটা ভেঙে দিলেন।

সব মিলিয়ে পঞ্চম দ্রুততম উইলিয়ামসন। ৮১ ইনিংসে ৪ হাজার রান করে বিশ্ব রেকর্ডটা দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের লেগেছিল ৮৮ ইনিংস, বিরাট কোহলির ৯৩ ইনিংস, আর উইলিয়ামসনের সমান ৯৬ ইনিংস লেগেছিল গর্ডন গ্রিনিজের।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক