ভারতের কাছে বড় পরাজয়: র‌্যাংকিংয়ে দ্বিতীয় থেকে ৫ম স্থানে ইংল্যান্ড

Liam Dawsonস্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে শেষ টেস্টেও হেরেছে সফরকারী ইংল্যান্ড। ইনিংস ও ৭৫ রানের ব্যবধানে চেন্নাই টেস্ট জিতে সিরিজও ৪-০তে জিতল বিরাট কোহলি বাহিনী।

এই জয়ের ফলে বছরের শেষটা টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেই শেষ হবে ভারতের। অন্যদিকে টানা টেস্ট হারের কারণে দ্বিতীয়স্থান থেকে ৫ম স্থানে নেমে গেল ইংল্যান্ড।

মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি র‌্যাংকিং প্রকাশ করেছে। আগে ১০৫ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয়স্থানে ছিল ইংল্যান্ড। তবে বর্তমান র‌্যাংকিংয়ে ইংলিশদের রেটিং ১০১। অবস্থান ৫ম।

এদিকে শীর্ষে থাকা ভারতের রেটিং ১২০। দ্বিতীয়স্থানে থাকা অজিদের রেটিং ১০৫। ১০২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে পাকিস্তান। সমান রেটিং নিয়ে চতুর্থস্থানে দক্ষিণ আফ্রিকা।

৬ষ্ঠ স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং ৯৬, সমান রেটিং নিয়ে ৭ম নম্বরে শ্রীলংকা। ৬৯ রেটিং নিয়ে আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। ৬৫ রেটিং নিয়ে বাংলাদেশ ৯ নম্বের এবং ৫ রেটিং নিয়ে সবার শেষে রয়েছে জিম্বাবুয়ে।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক