বড় কষ্টে জিতল বার্সেলোনা

barchaস্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষ ছোট দল। গ্রানাদা। সেই ম্যাচে এমএসএন খেলল। মানে লিওনেল মেসি, লুই সুয়ারেস ও নেইমার। কিন্তু ম্যাচটা গেল রাতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা জিতল বড় কষ্টে। ১-০ গোলে। তবে এই একমাত্র গোলটি ওই বিশ্ব সেরা তিনের কারো না। দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার রাফিনহার গোলেই পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে কাতালানরা। লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। একই রাতে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ৪-১ গোলে আলাভেসকে হারিয়ে রিয়াল মাদ্রিদ আছে এক নম্বরে।

নিজেদের মাঠ নু ক্যাম্পে খেলার শুরুতে উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেস তার বাচ্চাদের নিয়ে নামলেন মাঠে। হাতে গোল্ডেন শু। সেটি সমর্থকদের নিবেদন করলেন। কিন্তু গত মৌসুমে ইউরোপিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেস এদিন গোলের এমন সহজ সুযোগ মিস করবেন কে জানতো! বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছেন তিনি। শুরুর দিকে শট নিলেই যখন গোল তখন দেরী করে সুযোগ হারিয়েছেন লিডের।

ইনজুরির কারণে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল না বার্সেলোনার। তবু তো এমএসএন ছিল। কিন্তু হতাশ করা পারফরম্যান্সই তাদের। দ্বিতীয়ার্ধে নেইমারের শট পোস্টে লেগে ফেরে। কিন্তু তার স্বদেশি রাফিনহা ৪৮ মিনিটে অ্যাক্রোবেটিক ভলিতে দুর্দান্ত গোল করে ফেলেন। আর ওই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক