ব্যালন ডি’অর এবার রোনালদোরই!

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরেই ফ্রান্সে স্বপ্নের ইউরো শিরোপা জিতে ইতিহাস গড়েছিল পর্তুগাল।জার্মানি, স্পেন, ইতালি কিংবা স্বাগতিক ফ্রান্সের মতো পরাশক্তি দলের কমতি ছিল না ২০১৬ ইউরোতো। তবে সবাইকে পেছনে ফেলে কাঙ্খিত শিরোপা জেতে রোনালদোর পর্তুগাল। সেই সঙ্গে ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদকে গত মৌসুমে মযার্দার চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা এ রোনালদোর।

cr71481551610
তাই পর্তুগিজ এ যুবরাজকেই ২০১৬ সালের ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার মনে করছেন অনেকেই। ফিফার কাছ থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়ার দায়িত্ব আবারও ফিরে পেয়েছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।

ফরাসি এ ম্যাগাজিনটিই এবার তাদের প্রচ্ছদে রোনালদোকে নিয়ে ছবি ছেপেছে। আনুষ্ঠানিক ঘোষণার এখনো না আসলেও ম্যাগাজিনটির প্রচ্ছদে ব্যালন ডি’অর হাতে রোনালদোর একটি ছবি ফাঁস হয়ে গেছে।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় থাকা ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান বলেন, ‘আমি দুইজন মহাতারকার পিছনে রয়েছি।’ লিওনেল মেসি দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলে দাবি করেন গ্রিজমান।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক