বৃষ্টির বাধায় পিছিয়ে গেল বিপিএল

photo-1স্পোর্টস ডেস্ক : টানা দুদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির বাধায় এখন পর্যন্ত মাঠে গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি বলও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরো দুদিন বৃষ্টি হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই বাধ্য হয়েই দুদিন পিছিয়ে দিয়েছে বিপিএলের চতুর্থ আসর।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল গভর্নিং কাউন্সিল এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছে, ৮ নভেম্বর থেকে নতুন করে মাঠে গড়াবে বিপিএল। অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে বসেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

শুধু আসরটি পেছানোই হয়নি, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী কিংসের মধ্যকার প্রথম ম্যাচটি ছাড়া এই তিনদিনের সবগুলো ম্যাচই নতুন করে হবে। এরই মধ্যে পাঁচটি ফ্র্যাঞ্চাইজ ম্যাচগুলো নতুন করে আয়োজনের সম্মতি দিয়েছে। শুধু কুমিল্লা ও রাজশাহী এখনো সম্মতি দেয়নি। তারা সম্মতি দিলে প্রথম ম্যাচটিও নতুন করে আয়োজন হতে পারে।

এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আসলে আবহাওয়ার ওপর কারো হাত নেই। তাই স্পন্সর, সম্প্রচারের দায়িত্বে থাকা টেলিভিশন চ্যানেল ও দলগুলোর কথা বিবেচনা করেই বিপিএলের খেলাগুলো পেছানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

খেলা দুদিন পেছানো হলেও আসরটি পূর্বনির্ধারিত ৯ নভেম্বরের মধ্যেই শেষ করবে বিসিবি। এখন নতুন করে সূচি হবে এবং মাঝখানে খালি থাকা দিনগুলোতেই ম্যাচগুলো আয়োজন হবে বলে জানিয়েছেন বিসিবির কর্মকর্তারা।

কারণ বাংলাদেশ জাতীয় দল নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প করবে। এ জন্য তারা দেশে ছেড়ে যাবে ১২ নভেম্বর। তাই এরই মধ্যে খেলা শেষ করতে চাইছে বিসিবি।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক