বিশ্ব কাঁদছে, তবে চ্যাম্পিয়নদের পেয়ে উৎফুল্ল স্বর্গ : নেইমার

neymar-mours-to-footballe-550x382ব্রাজিলের ফুটবল দল শ্যাপেকোয়েন্সের খেলোয়াড়দের পরিবাহী বিমান দূর্ঘটনায় পতিত হয়ে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং শোক জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার।
মঙ্গলবার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেইমার লেখেন, ‘এমন দূর্ঘটনা মেনে নিতে কষ্ট হচ্ছে, বিমানটি বিধ্বস্ত হয়েছে এটা মানতে কষ্ট হচ্ছে, বিমানটিতে ফুটবলারেরা ছিলো এটা মানতে কষ্ট হচ্ছে। বিমানে মানুষ ছিলো এটা মানতে কষ্ট হচ্ছে। এটা মানতে কষ্ট হচ্ছে যে, তারা তাদের পরিবারকে ছেড়ে চলে গেছে। আজ বিশ্ব কাঁদছে কিন্তু চ্যাম্পিয়নদের পেয়ে আনন্দ করছে স্বর্গ।’
ব্রাজিলের প্রফেশনাল ফুটবলার সহ ৮১ যাত্রী নিয়ে বলিভিয়া থেকে মেডেলিন বিমানবন্দরে যাবার পথে দুর্ঘটনার বিধ্বস্ত হয়েছে কলম্বিয়ায় এই বিমান। এদের মধ্যে ৭৫ জন নিহত হলেও ব্রাজিল দলের আহত গোল কিপার দানিলোর মৃত্যুতে নিহতের সংখ্যা দাড়িয়েছে ৭৬ জনে।
উল্লেখ্য, বিমানটিতে ব্রাজিল প্রাদেশিক ফুটবল দলের শ্যাপেকোয়েন্সের খেলোয়াড় এবং সাংবাদিকসহ একটি প্রতিনিধি দল ছিলো। মেডেলিনে বুধবার কোপা সুদামেরিকা ফাইনালে অ্যাটলেটিকো ন্যাসিওনালের বিরুদ্ধে খেলার কথা ছিল শ্যাপেকোয়েন্সের।
গোল ডট কম

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক