বিদায়ী ম্যাচে জয় তুলে নিল চেলসি-ম্যানইউ

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়ে বছর শেষ করলো চেলসি-ম্যানইউ। শনিবার ঘরের মাঠে স্টোক সিটিকে ৪-২ গোলে হারিয়েছে চেলসি। আর মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে মিডলসবরোকে।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে নীচের সারির দল স্টোককে আতিথিয়েতা জানায় অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা। উইলিয়ানের জোড়া গোল ও গ্যারি কাহিল-দিয়েগো কস্তার একটি করে গোলে বড় জয়ই পায় ব্লুজরা। তবে মাঝে দুটি গোল শোধ করে সফরকারীরা।

দিনের অপর ম্যাচে দুর্বল মিডলসবার্গের বিপক্ষে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলতে নামে হোসে মরিনহোর অধীনে ম্যানইউ। তবে খেলার প্রথমার্ধ কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে লিড নেয় সফরকারীরা। চিন্তার ভাঁজ পড়লেও দুই মিনিটের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। ৮৫ মিনিটে অ্যান্তোনিও মার্শাল ও এক মিনিট পরে তারকা মিডফিল্ডার পল পগবা গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এ জয়ের ফলে ১৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো চেলসি। ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আগের ষষ্ঠস্থানেই রেড ডেভিলসরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক