বার্সেলোনার সঙ্গে সুয়ারেজের নতুন চুক্তি

স্পোর্টস ডেস্ক :স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন লুইস সুয়ারেজ। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত কাতালানেই থাকবেন উরুগুইয়ান তারকা।

barcelona1481942969

শুক্রবার নতুন এই চুক্তিতে স্বাক্ষর করেন সুয়ারেজ। সুয়ারেজের পর বার্সেলোনা লিওনেল মেসি, ইভান রাকেটিক, সার্জি রবার্তো ও মার্ক-আন্দ্রে টার স্টেগানের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে চুক্তি নবায়ন করবে।

যদিও লিওনেল মেসিকে ইতিমধ্যে চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তিনি তাতে সাড়া দেননি।

যদি অন্য কোনো ক্লাব লুইস সুয়ারেজকে ২০০ মিলিয়ন ইউরো দিয়ে দলে ভেড়ানোর সাহস না করে, তাহলে নতুন চুক্তি অনুযায়ী তার ৩৪ বছর বয়স পর্যন্ত বার্সেলোনায় থাকবেন। নতুন চুক্তি অনুযায়ী সুয়ারেজ প্রতিবছর ২৫ মিলিয়ন ইউরো পাবেন। তবে বেতনের দিক দিয়ে নেইমার দ্য সিলভা এখন বার্সার সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে গেল অক্টোবরে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক