বরিশালকে ৪ উইকেটে হারাল ঢাকা ডায়নামাইস

cd38fde72b8414d12fc73b1c1fdba5a4-mehedi-600x374ধারাবাহিকভাবে হেরেই যাচ্ছে বরিশাল। প্রথম ম্যাচগুলোতে কিছুটা চমক দেখালেও পরের ম্যাচগুলোকে কোনো জয়ের মুখ দেখেনি বরিশাল।
রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৯ তম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে মুশফিকের বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। ফলে ১৩৩ রানের টার্গেটে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইস খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই ১৯ ওভার ২ বল খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়।
এর আগে বিপিএলের উদ্বোধনী দিনে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছিল বরিশাল। ওই ম্যাচে ঢাকার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল মুশফিক বাহিনী। বরিশালের ছুড়ে ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে সাকিবের ঢাকা। আজ মুশফিকের বরিশালের জন্য ম্যাচটি প্রতিশোধেরও বটে।
বিপিএলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সাকিবের ঢাকা ডায়নামাইটস। পাঁচটিতে জয় আর তিনটিতে হেরে যাওয়া ঢাকার সংগ্রহ ১০ পয়েন্ট। মুশফিকের বরিশাল অবস্থান করছে ছয় নম্বরে। তিনটিতে জয় ও পাঁচটিতে পরাস্ত হওয়া বরিশালের সঞ্চয় ৬ পয়েন্ট। দুই দলই খেলেছে ৮টি করে ম্যাচ।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক