ফের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক :ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার একটি প্রদর্শনী ম্যাচের জন্য আপ্রাণ চেষ্টা করছে অস্ট্রেলিয়া। আর তাদের এই চেষ্টা সফল হলে মেলবোর্নের বিখ্যাত এমসিজি স্টেডিয়ামে মুখোমুখি হতে পারেন লিওনেল মেসি এবং নেইমার।

messi

আর সেই সঙ্গে কনফেডারেশন কাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া দল সেখানে এই দুই দলের যে কোনো একটি দলের বিপক্ষে খেলবে। খবর দি গার্ডিয়ানের।
সবকিছু ঠিক থাকলে ব্রাজিল-আর্জেন্টিনার এই ম্যাচটি আগামী বছরের জুনের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে এই ম্যাচটি কমপক্ষে ১ লাখ দর্শক উপভোগ করবেন। যে ম্যাচের মূল আকর্ষণ হতে পারেন দুই দেশের দুই তারকা মেসি-নেইমার।

বিশ্বফুটবরের সেরা দুই দল ব্রাজিল-আর্জেন্টিনা। এই দুই দলের ম্যাচ মানেই সমর্থকদের মনের মধ্যে অন্যরকম এক উত্তেজনা। কিন্তু বিশ্বকাপ কিংবা বাছাইপর্বের ম্যাচ ছাড়া তাদেরকে মুখোমুখি হতে দেখা যায়নি। তবে ২০১১ সালে সুপার ক্লাসিকো হওয়ার পর থেকে বদলে যায় সেই ধারা। আর সে জন্যই এরপর থেকে ব্রাজিল-আর্জেন্টিনার বেশি ম্যাচ দেখার সুযোগ পান ফুটবলপ্রেমীরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক