প্রাথমিক স্কোয়াডে যায়গা হলো না নাসির-নাফিস-মারুফের

3-tigersস্পোর্টস ডেস্ক : আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। তবে সেই দলে জায়গা হয়নি অলরাউন্ডার নাসির হোসেন, ওপেনার শাহরিয়ার নাফিস ও মেহেদী হাসান মারুফের।

বিপিএলের চলতি আসরে দারুণ খেলেছেন নাফিস ও মারুফ। এছাড়া নাসির হোসেনও ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করেছেন।

কিছুদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছিলেন, বিপিএলে যারা ভালো করবে তাদের মধ্য থেকে কেউ কেউ দলে জায়গা পাবেন।

কিন্তু ধারাবাহিকভাবে খারাপ করা ক্রিকেটাররা স্কোয়াডে সুযোগ পেলেও জায়গা হয়নি নাফিস বা মারুফের মতো ব্যাটসম্যানদের। স্কোয়াডে রয়েছেন এবারের আসরের ব্যর্থ আইকন ক্রিকেটার সৌম্য সরকার। রয়েছেন নুরুল হাসান সোহানও। এদিকে দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর আবারও দলে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

২২ সদস্যের স্কোয়াড : মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভির হায়দার।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক