প্রথম ম্যাচে জয় চান মাশরাফি

image-13504স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই জয়টি এসেছিল গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। তবে, নিউজিল্যান্ডকে এখনও তাদের ঘরের মাটিতে হারাতে পারেনি টাইগাররা।

সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। আর সফরের প্রথম ম্যাচেই জয় চান টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।

রবিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, সিরিজের প্রথম ম্যাচটি সবসময়ই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটিতে জয় পেলে সামনের ম্যাচগুলোতে ভালো খেলতে সুবিধা হবে। সবাই আত্মবিশ্বাসী হয়ে উঠবে।

তিনি আরও বলেন, এখানকার কন্ডিশন আমাদের জন্য একেবারেই ভিন্ন। এখানকার আবহাওয়া খুব ঠাণ্ডা। ম্যাচের দিনও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমাদের দলে যারা আছে সবাই ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে। মাঠে আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করব।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক