নিউজিল্যান্ডে ভূমিকম্পের হাত থেকে রক্ষা পেলেন পাকিস্তানের ক্রিকেটাররা

pkস্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডে আঘাত হানা ভূমিকম্পে পাকিস্তানের ক্রিকেটারদের কোনো ক্ষতি হয়নি। এমন খবর দিয়েছে পাকিস্তানের পত্রিকা ডনের অনলাইন ভার্সন।

রোববার নিউজিল্যান্ডের স্থানীয় সময় মধ্যরাতে কিছুক্ষণ পর ক্রাইস্টচার্চ শহর থেকে ৯৫ কিলোমিটার দূরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি আঘাত হেনেছে।

পাকিস্তানের পুরুষ এবং নারী ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে। ছেলেরা নেলসন এবং মেয়েরা ক্রাইস্টচার্চে অবস্থান করছেন।

পাকিস্তানের টিম ম্যানেজার ওয়াসিম বারী জানিয়েছেন, ভূমিকম্পে পাকিস্তানের কোনো ক্রিকেটার বা স্টাফের ক্ষতি হয়নি। সবাই নিরাপদে আছেন।

এদিকে পাকিস্তানের মেয়ে ক্রিকেট দলের অধিনায়ক সানা মীর এক টুইট বার্তায় জানান, মেয়ে ক্রিকেটাররা এবং স্টাফরা সবাই সুস্থ্য আছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক