তৃতীয় ওয়ানডেতে ফিরছেন মোস্তাফিজ

news-image

ফিজিও ডিন কনওয়ের পরামর্শে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। স্যাক্সটন ওভালের দ্বিতীয় ওয়ানডেতে তাই দলে ছিলেন না বাঁহাতি এই পেসার। তবে কাল আবার দলে ফিরছেন মোস্তাফিজ। খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে।
আগের ম্যাচে মোস্তাফিজের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল পেসার শুভাশীষ রায়কে। অভিষেক ম্যাচে একেবারে খারাপ বোলিং করেননি শুভাশীষ। নতুন বলে মাশরাফি বিন মুর্তজার সঙ্গী হয়েছেন। ১০ ওভারে এক মেডেনসহ ৪৫ রানে নিয়েছেন স্যান্টনারের উইকেটটি। এর আগে নিজের বলে উইলিয়ামসনের দেওয়া ফিরতি ক্যাচটি নিতে পারলে অভিষেকটা আরও রঙিন হতো শুভাশীষের। তৃতীয় ওয়ানডের দলে এই একটিই পরিবর্তন হচ্ছে বলে জানা গেছে দল সূত্রে।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক