জয় দিয়েই শেষ হল মাশরাফিদের বিপিএল

masrafi-550x388গ্রুপ পর্বে শেষ দিনের ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম ইসলাম। ব্যাট করছে মাশরাফির কুমিল্লা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১টায়।
রংপুরের জন্য আজকের ম্যাচটি বাঁচা-মরার লড়াই হিসেবে বিবেচিত। এই ম্যাচে জয় পেলে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এক লাফে দ্বিতীয় অবস্থানে উঠে আসবে রংপুর। আর হারলে শেষ চারের জন্য তাকিয়ে থাকতে হবে ঢাকা-খুলনার ম্যাচের দিকে। ওই ম্যাচে খুলনা জিতলে রংপুরকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে।
এদিকে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা শুরু থেকে টানা পরাজয়ের বৃত্তে আবদ্ধ থাকলেও নিজেদের শেষ তিনটি ম্যাচে টানা জয় দিয়ে প্লে অফের আশা জাগিয়ে তুলেছিল কুমিল্লা। তবে আগের ম্যাচে বরিশালের বিপক্ষে রংপুর জেতায় সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। তাই এ ম্যাচে জয় দিয়ে শেষটা স্মরণীয় করে রাখতে চায় মাশরাফি বাহিনী।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক