জন্মদিনেই বিয়ে করছেন মেসি

স্পোর্টস ডেস্ক :বিয়ের গুঞ্জনটা কদিন ধরেই শোনা গেলেও ঠিক কবে বিয়ে করছেন সেটি নিশ্চিত করা যাচ্ছিল না। এবার তারিখটাও এক রকম ঠিক করে ফেলা হয়েছে। আগামী বছর নিজের জন্মদিনে (২৪ জুন) দীর্ঘ দিনের বান্ধবী রোকুজ্জোকে বিয়ে করবেন মেসি।

image-40239

বিয়ের জন্য বিশাল কোনো প্রাসাদ, রাজকীয় হোটেল বা দ্বীপ নয়; যেখান থেকে সবকিছুর শুরু, সেখানেই ফিরে যাচ্ছেন দুজনে। বাঁধতে চলেছেন পবিত্র সম্পর্ক। নিজেদের সেই প্রথম পরিচয়ের রোজারিওতেই বিয়ে করবেন দুজনে।

আর্জেন্টিনার রোজারিওতে রোকুজ্জোর সঙ্গে দেখা হয়েছিল মেসির। ১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় আসার পর সম্পর্কে খানিকটা বিরতি। এরপর ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে দুজনের মন-দেওয়া নেওয়ার শুরু। একে অপরকে বিশ্বাস করেন, ভালোবাসেন। প্রেমের সেই বন্ধনে তারা সেই থেকে এক ঘরেই থাকছেন। তাদের রয়েছে দুটি সন্তানও, থিয়াগো (৪ বছর) এবং মাতেও (১৫ মাস)।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক