কলম্বিয়ায় ব্রাজিলের ফুটবলারবাহী বিমান বিধ্বস্ত

photo-1480400834ব্রাজিলের একটি ক্লাবের ফুটবলারদের বহনকারী একটি বিমান আজ সকালে কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

বিমানটি বলিভিয়া থেকে কলম্বিয়ার মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। বিমানটিতে মোট ৭২ যাত্রী ছিলেন। এঁদের মধ্যে ১০ ফুটবলার ও ৯ ক্রু রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের যাত্রীদের মধ্যে স্থানীয় একটি ফুটবল ক্লাবের খেলোয়াড়ও ছিলেন। আগামীকাল কলম্বিয়ার মেডেলিন শহরে কোপা সুদআমেরিকা টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেওয়ার কথা ছিল তাঁদের।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর কোনো যাত্রী জীবিত আছেন কি না, তা জানা যায়নি। তবে ঘটনাস্থলে কয়েকটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে কলম্বিয়ার স্থানীয় পত্রিকা সূত্রে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট।

 

 

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক