এই প্রথম টেস্ট দলে তাসকিন

news-image

স্পোর্টস ডেস্ক :২০১৪ সালের জুনে ভারতের বিপক্ষে অভিষেক হয় তাসকিন আহমেদের। ওয়ানডে অভিষেকেই ভারতের বিপক্ষে ৫ উইকেট তুলে নেন তরুণ এই পেসার। একই বছর এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তার।

 

এ পর্যন্ত ২৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তাসকিন। ২৭.৮০ গড়ে ৩৫টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার ২৮ রানে ৫ উইকেট। ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের ১১টিতে বল করার সুযোগ হয়েছে তার। ২৬.৪৪ গড়ে নিয়েছেন ৯টি উইকেট। এতোদিন ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন তাসকিন। এবার ভাগ্য সুপ্রসন্ন হলে টেস্টেও অভিষেক হয়ে যেতে পারে ড্যাশিং এই বোলারের।

শুক্রবার দুপুরে ঘোষিত ১৫ সদস্যের টেস্ট দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদও। ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের সেরা একাদশে তাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক