এইবারের বিপক্ষে বার্সার সহজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : দারুণ দলীয় পারফরম্যান্সে এইবারকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। লা লিগায় দারুণ এই জয়ে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে ২ হয়েছে।

এইবারের মাঠে বার্সার হয়ে একটি করে গোল করেছেন মেসি-নেইমার-সুয়ারেজত্রয়ী। অপর গোলটি করেছেন ডেনিস সুয়ারেজ।

ম্যাচের ৩১ মিনিটে ডেনিস সুয়ারেজের গোলটি বার্সার হয়ে তার প্রথম গোল। ম্যাচের ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি এবং ৬৮ মিনিটে তৃতীয় গোলটি করেন লু্ইস সুয়ারেজ। যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন নেইমার।

এই জয়ে ১৯ ম্যাচ শেষে তিনে থাকা বার্সার পয়েন্ট ৪১, সেভিয়ার ৪২। শীর্ষে থাকা রিয়াল এক ম্যাচ কম খেলেই ৪৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে। গোল.কম।

এ জাতীয় আরও খবর

নবীনগরের লাপাং গ্রামে ১৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিপুণ রায়ের নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

পিএইচপি গ্লাস ও অ্যালুমিনিয়ামের ডিএমডি হলেন ভিক্টর মহসিন

পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও খেলাধুলায় মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার অভিযোগ, ‘এখনো বিচার পাচ্ছি না’

ফরিদগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগের সিদ্ধান্ত

রাজধানীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

জবিতে ছাত্রদল-ছাত্রশক্তির অভিযানে পাঁচ কর্মকর্তা আটক