বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাদরাসায় বিজ্ঞান প্রযুক্তি বিষয় পড়ানো হবে’

news-image

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাগুলোতে আধুনিক বিজ্ঞান প্রযুক্তির বিষয়গুলোও পড়ানো হবে।  যেন এখান থেকে ডিগ্রিধারীরা বিজ্ঞ আলেম হওয়ার পাশাপাশি দক্ষ প্রযুক্তিবিদও হতে পারেন। রবিবার ঢাকার ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন  শেষে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আলেম সমাজের শত বছরের দাবির পরিপ্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। ইসলামের তথাকথিত ধারক বাহক পাকিস্তানি শাসকেরা তাদের দুই যুগের শাসনামলে আলেম সমাজের এই যৌক্তিক দাবির প্রতি সম্মান দেখায়নি। এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলাম চলে যাবে বলে দেশের যেসব রাজনৈতিক দল অপপ্রচার চালায়, তারাও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেনি। শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতিতে মাদরাসা শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মুনিরুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এএএম বাহাউদ্দীন, মহাসচিব শাব্বির আহামদ মোমতাজী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলালউদ্দিন, এ এস মাহমুদ এবং মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম সাইফুল্লাহ আলোচনায় অংশ নেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা