বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ান ইলেভেনের সময়ের মামলাগুলো আইন মোতাবেক হয়নি’

news-image

ওয়ান ইলেভেনের সময় দায়ের হওয়া দুর্নীতির মামলাগুলো আইন মোতাবেক হয়নি। এজন্য অনেক গুরুত্ব অভিযোগের মামলাও পরবর্তীতে খারিজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। বৃহস্পতিবার দুপুরে যশোর দুর্নীতি দমন কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, জরুরি অবস্থার সময় কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। এজন্য মনে হতে পারে সেই সময় দুদুক ভালো কাজ করেছে। কিন্তু একজনের বিরুদ্ধে অভিযোগ উঠলেই আমরা গ্রেফতার করছি না। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয় না। মো. বদিউজ্জামান বলেন, দুদক কার্যক্রম গুটিয়ে নিচ্ছে না। লন্ডারিং মামলা আগের মত এককভাবে দুদক তদন্ত করবে না। তদন্তের কাজ ভাগ করে দেয়া হবে। এ সংশ্লিষ্ট আইনটি বের হলে কোন সংস্থা কাজ ভাগ করবে তাও নির্ধারণ হয়ে যাবে। অনেক সময় নিজেদের মধ্যেও অনিয়ম হয়। ফলে তদন্ত কাজ করে দিলে সেই সুযোগ থাকবে না। তিনি আরো বলেন, জেলা পর্যায়ে দুর্নীতি কমাতে দুর্নীতিমুক্ত জেলা ঘোষণার বিষয়টি ভাবা হচ্ছে। তবে অনেক যাচাই বাছাই করে কাজ করতে হবে বলে জানান তিনি।
তিন কোটি চার লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের ভবনটি উদ্বোধন শেষে দুদক চেয়ারম্যান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও স্কুল-কলেজভিত্তিক সততা সংঘের সংসদ্যদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক জাহিদ হোসেন খান, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ- পরিচালক জহিরুল হুদা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতা মিজানুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা