বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬টি জেলার ৯টি সেতু উদ্বোধন করলেন শেখ হাসিনা

news-image

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬টি জেলার ৯টি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে এসব প্রকল্পগুলো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী পটুয়াখালী জেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ৬৬টি কিলোমিটারে মহীপুর ও আলীপুরের মধ্যবর্তী খাপড়াভাঙ্গা নদীর উপরে প্রথমে শেখ রাসেল সেতু উদ্বোধন ঘোষণা করেন।
সেতু উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও পটুয়াখালীতে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আর এবার ডিজিটাল পদ্ধতিতে সেতু উদ্বোধন করলাম।
প্রকল্পগুলো হলো মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে আড়িয়াল খাঁ নদীর ওপর কাজীরটেকে সপ্তম বাংলাদেশ-চীন মেত্রী সেতু, সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানিবাজার সড়কে চন্দরপুর সেতু, কক্সবাজার জেলার চকরিয়া-বদরখালী-মহেশখালি মহাসড়কে বাটাখালি সেতু, গাইবান্ধা জেলার গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়কে করতোয়া নদীর ওপর বড়দহ সেতু, পটুয়াখালি জেলার পটুয়াখালি-কুয়াকাটা মহাসড়কে শেখ রাসেল সেতু এবং সুনামগঞ্জে সুরমা নদীর ওপর সুরমা সেতু।
প্রকল্পগুলোতে সরকারের মোট ব্যয় হয়েছে এক হাজার ১৮ কোটি ৩০ লাখ টাকা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা