রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সমালয়ে ধান চাষে ব্যবহৃত হচ্ছে আধুনিক যন্ত্র, লাভবান কৃষক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ জন কৃষকের তিনশত বিঘা জমিতে  সমালয়ে ধানের চাষাবাদ হচ্ছে। এই পদ্ধিতে বিস্তৃির্ণ জমি একত্রিত করে একই সময়ে একই সাথে আধুনিক যন্ত্রের মাধ্যমে চাষাবাদের আওতায় আনা হয়ে থাকে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি ধান চাষে লাভবান হবে কৃষক।
কৃষি বিভাগ জানায়, কৃষি যন্ত্রের শতভাগ ব্যবহার নিশ্চিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দেড়শ ও নবীনগর উপজেলার দেড়শসহ মোট ৩শ বিঘা জমি সমালয়ে চাষাবাদের আওতায় আনা হয়েছে। সনাতন পদ্ধতিতে ফসল রোপনে সময়ের ভিন্নতা থাকায় যন্ত্রের ব্যবহার বাধাগ্রস্থ হয়। তবে সমালয়ে চাষাবাদের ফলে একই সময়ে একই সাথে বিস্তির্ণ জমিজুড়ে আধুনিক যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপন ও দ্রুত কর্তন করা সম্ভব। এতে ফসলি জমিতে পোকা মাকড়ের বিস্তার রোধ, রোগ ও বালাই দমন সহজতর হওয়ার পাশাপাশি কৃষি শ্রমিক নিয়ে দুর্ভোগ পোহাতে হবে না। সে সাথে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে নিখুঁতভাবে চারা রোপন করায় ফসল উৎপাদনও বেড়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অসংখ্য ট্রে ও পলিথিনে বিশেষ পদ্ধিতে বীজতলা করা হয়েছে। কৃষকরা সেই বীজতলা প্রয়োজন মত সংগ্রহ করে নিজ নিজ জমিতে নিয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে চারা রোপন করছে। এই যন্ত্রটি খুব অল্প সময়েই বিঘার পর বিঘা জমিতে অত্যন্ত নিখুতভাবে ধানের চারা রোপন করে চলে। এতে সঠিক পরিমাপে ও দুরত্বে চারাগুলো রোপিত হওয়ায় অপচয় কমার পাশাপাশি কমছে উৎপাদন খরচ।
স্থানীয় কৃষক সুলতান মিয়া  বলেন, আগে সনাতন পদ্ধতিতে মাটিতে ধানের চারা বপন করতে গিয়ে মাটি ভেঙ্গে যেত। এবং বীজতলা নষ্ট হয়ে যেত। ফলনও তেমন ভাল হত না। সমালয়ে বীজতলা লাগানোর ফলে ধানের চারা নষ্ট হয় না। বপন করতে সুবিধা হয়। পোকামাকড়ও দমন করা যায়।এখন কানি প্রতি জমির ফসল রোপন থেকে ঘরে তোলা পর্যন্ত তাদের উৎপাদন খরচ অর্ধেকে নেমে আসবে।
সমালয়ে চাষে সুফল পাওয়া কৃষক শফিক মিয়া বলেন, প্রথমে সমালয়ে চাষ পদ্ধিতে আগ্রহী ছিলাম না। কৃষি অফিসাররা যখন আমাদের মাঠ পর্যায়ে এসে এর কার্যকরিতা দেখিয়েছেন। পরে সরকারি খরচে সমালয়ে ধান চাষ শুরু করি। আগে এক কানি জমি চাষ করতে চার হাজার টাকার মত খরচ হত। সমালয় চাষের মাধ্যমে বেশী শ্রমিকের প্রয়োজন না থাকায় খরচ অর্ধেকে নেমে এসেছে। মাত্র দুই/তিন জন শ্রমিক দিয়ে মেশিনের মাধ্যমে ধানের চারা রোপন ও বপন করা যায়। অল্প সময়ের মাধ্যমে প্রতি কানি জমিতে ২৫ টি ট্রের চারা রোপন করতে পারি।
নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো: জগলুল হায়দার বলেন, সমালয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষি যন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষকের  উৎপাদন খরচ কমিয়ে আনা। এ পদ্ধিতে বিঘা প্রতি ৩৫ খেকে ৪০ মণ ধান উৎপাদন হবে।
জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তের উপ- পরিচালক রবিউল হক মজুমদার  বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তির চাষাবাদের উৎসাহী করার লক্ষ্যে জেলার দুটি উপজেলায় সমালয়ে চাষাবাদের প্রদর্শনী করা হয়েছে। সব জাতের চারা দিয়েই সমালয়ে ধানের চাষাবাদ সম্ভব। তবে ফলন বেশী ও কৃষকদের লাভের কথা চিন্তা করে হাইব্রীড জাতের চারা দিয়েই চাষাবাদ চলছে। শ্রমিকের বদলে মেশিনের ব্যবহারে উৎপাদন ব্যয় কমিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট