,

ঘরেই তৈরি করুন মজাদার সেমাই কাস্টার্ড

news-image

মিষ্টি ধরনের ডেজার্ট পছন্দ করেন যারা, তাদের জন্য সেমাই কাস্টার্ড হতে পারে দারুণ এক আয়োজন। দুধ, ফল ও কাস্টার্ড পাউডারের মিশেলে সহজেই তৈরি করা যায় সুস্বাদু এই খাবার। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের ছোটখাটো আয়োজনে এটি হতে পারে আকর্ষণীয় একটি পদ।

যা যা লাগবে

  • সেমাই – আধা কাপ
  • দুধ – ১ লিটার
  • কাস্টার্ড পাউডার – ১ টেবিল চামচ
  • চিনি – পরিমাণমতো
  • কলা – ১টি
  • ড্রাই ফ্রুটস – ইচ্ছামতো

তৈরির পদ্ধতি

প্রথমে একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। এরপর গুঁড়া করা সেমাই দিয়ে কয়েক মিনিট রান্না করুন যাতে সেমাই নরম হয়ে আসে।

অন্যদিকে অল্প গরম দুধে কাস্টার্ড পাউডার গুলে রাখুন। তারপর ধীরে ধীরে সেটি ফুটন্ত দুধের সঙ্গে মিশিয়ে নেড়ে যেতে হবে, যাতে দলা না বাঁধে।

এরপর স্বাদমতো চিনি ও পছন্দের ড্রাই ফ্রুটস যোগ করুন। মিশ্রণ কিছুটা ঘন হয়ে এলে ছোট টুকরো করে কাটা কলা দিয়ে নামিয়ে নিন।

সবশেষে পরিবেশনের পাত্রে ঢেলে ওপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন। ফ্রিজে ১ থেকে ২ ঘণ্টা ঠান্ডা করে পরিবেশন করুন সুস্বাদু সেমাই কাস্টার্ড।

এ জাতীয় আরও খবর

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে

সোনার দাম কমেছে, আজ ভরিতে বিক্রি হচ্ছে যত টাকায়

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা

ভোটার হতে গিয়ে জাতীয় সংগীত না পারায় রোহিঙ্গা যুবক আটক