,

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

news-image

শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিক ব্যবস্থাতেও গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার কাজ করছে, যাতে মূলধারার বাইরে থাকা মানুষও সমান সুযোগ পায়।

রোববার রাজধানীর আগারগাঁও-এ পিকেএসএফ ও বিশ্বব্যাংক-এর যৌথ উদ্যোগ ‘রেইজ’ প্রকল্পের দ্বিতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী জানান, যেসব মানুষ এখনও মূলধারার অর্থনীতির বাইরে রয়েছে, তাদের সম্পৃক্ত করাই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, অর্থনৈতিক অংশগ্রহণ নাগরিকদের মৌলিক অধিকার হওয়া উচিত।

প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মান ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নির্ধারিত মানদণ্ড পূরণ ছাড়া কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হবে না। একই সঙ্গে পিকেএসএফের কার্যক্রমের প্রশংসা করে প্রতিষ্ঠানটির পরিসর আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান তিনি।

দেশের স্বাস্থ্যসেবার ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এসব সেবা সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করছে। পাশাপাশি সংগীত, থিয়েটার ও খেলাধুলার মতো খাতগুলোকে অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অর্থমন্ত্রী মনে করেন, আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশের সংস্কৃতি ও পণ্য বিশ্ববাজারে তুলে ধরার বড় সুযোগ রয়েছে। এজন্য সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

নারীদের অর্থনৈতিক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, পরিবার পরিচালনা ও সঞ্চয়ে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এছাড়া কৃষকদের জন্য চালু করা কৃষক কার্ডও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ