,

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

news-image

আগামী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার ঘোষিত দলে নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার।

সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার জায়গায় সুযোগ পেয়েছেন তাজ নেহার। আগামী ১২ মে থেকে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে টাইগ্রেসরা।

বিশ্বকাপের আগে বাংলাদেশ দল যাবে স্কটল্যান্ডের এডিনবরায়, যেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। এরপর ইংল্যান্ডের লাফবরোতে গিয়ে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে দলটি।

বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে শক্তিশালী গ্রুপ ‘এ’-তে। সেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

বাংলাদেশ নারী দলের স্কোয়াডে আরও আছেন দিলারা আক্তার (উইকেটকিপার), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, রিতু মনি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুনসহ অন্যান্য ক্রিকেটাররা।

১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ নারী দল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে