,

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

news-image
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ পোস্টে ভয়াবহ গাড়িবোমা হামলা ও পরবর্তী সশস্ত্র আক্রমণে অন্তত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

বার্তাসংস্থা Reuters-এর প্রতিবেদনে জানানো হয়, শনিবার সংঘটিত এই হামলার পর পুরো পুলিশ পোস্ট ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে পোড়া ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত যানবাহন।

পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানান, ধসে পড়া ভবনের ভেতর থেকে ১৪ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকভর্তি একটি গাড়ি দিয়ে পুলিশ পোস্টে আঘাত হানে। বিস্ফোরণের পর সশস্ত্র হামলাকারীরা ভেতরে ঢুকে জীবিত সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়।

পরবর্তীতে সহায়তার জন্য অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও অতর্কিত হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় ড্রোন ব্যবহারের অভিযোগও উঠেছে। ঘটনার পর উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত আহতদের হাসপাতালে নেওয়ার কাজ শুরু করে। স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এ হামলার দায় স্বীকার করেছে ইত্তেহাদ-উল-মুজাহিদীন নামের একটি জঙ্গি জোট।

বিশ্লেষকদের আশঙ্কা, এ ধরনের হামলা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনাও ঘটেছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ