রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের নিরাপত্তায় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

দেশে শান্তি-শৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা রক্ষায় পুলিশের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এ দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা দেখাতে হবে।

রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদ পুলিশ সদস্যদের আদর্শ ধারণ করে নতুন করে শপথ নেওয়ার সময় এসেছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শক্তি পুলিশ বাহিনীকে জনগণের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বর্তমান সরকারের মাধ্যমে। তাই সাধারণ মানুষ এখন শান্তি, নিরাপত্তা ও মানবিক আচরণ প্রত্যাশা করে।

মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি বাহিনীর হামলায় বহু পুলিশ সদস্য শহীদ হন। তাদের আত্মত্যাগ দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দায়িত্বশীলতা ও দক্ষতার পরিচয় দিয়েছে। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের পুলিশ সদস্যরা আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করছে।

নারী পুলিশ সদস্যদের অবদানের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শান্তিরক্ষা কার্যক্রমে তাদের পেশাদারিত্ব ও মানবিকতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। দেশের ভেতরেও জনগণের সঙ্গে মানবিক আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের শেষ দিকে প্যারেডে অংশ নেওয়া পুলিশ ও র‍্যাব সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী এবং ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর সফলতা কামনা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান-ও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট