বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোসলে নেমে ৩ বোনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন স্কুলের ও একজন কলেজ ছাত্রী।

রোববার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মীরগঞ্জ বিওপির পাশে সুফিয়ানের ঘাটে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

নিহতরা হলো- রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে ইশা (১০) ও জিম (১৭) এবং তার জিল্লুরের চাচাতো ভাই শহীদুল ইসলামের মেয়ে শিব্রা (১২)।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত তিন বোনের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা