মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান, আত্মহত্যার হুমকি

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী। হয় বউ হয়ে প্রেমিকের ঘরে উঠবেন, নতুবা লাশ হয়ে কবরে যাবেন বলে জানান ওই কলেজছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলবাড়ী গ্রামের নুরুল হক খন্দকারের ছেলে সেনা সদস্য মিরাজ খন্দকারের সঙ্গ মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ওই ছাত্রীর গত ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। গত বৃহস্পতিবার মিরাজ খন্দকার ওই ছাত্রীকে ফোন দিয়ে তার বিয়ের কথা জানায়। ওই দিনই ওই কলেজছাত্রী মিরাজ খন্দকারের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়। সঙ্গে সঙ্গে মিরাজ বাড়ি থেকে পালিয়ে যান। ভণ্ডুল হয়ে যায় মিরাজের বিয়ে।

মিরাজ খন্দকারের বাড়িতে অবস্থানকারী ওই কলেজছাত্রী বলেন, মিরাজের বাড়ির পাশেই আমার মামা ও খালার বাড়ি। এখানে আসা-যাওয়ার সুবাদে মিরাজের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়। সে বর্তমানে রাঙ্গামাটি ক্যান্টনমেন্টে কর্মরত। ছুটিতে এসে বিভিন্ন সময়ে মিরাজ আমাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। মিরাজ যদি এখন আমাকে বিয়ে না করে তা হলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করব।

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমৃত লাল হালদার বলেন, শনিবার গভীর রাত পর্যন্ত ছেলে এবং মেয়ে পক্ষ মিলে বিষয়টি নিয়ে সামাজিকভাবে বসেছিল। শুনেছি উভয়পক্ষই ছেলে-মেয়ের বিয়ে দিতে একমত হয়েছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক