মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক,রংপুর : তৃনমূলে যুবদলকে সুসংগঠিত করে আন্দোলন জোরদার, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সকল মামলা প্রত্যাহার পূর্বক মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

রংপুর মহানগর যুবদলের সভাপতি এডভোকেট মাহফুজ উন নবী ডনের সভাপতিত্বে ও জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল।

সভায় যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর (দঃ) সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিব উন নবী সোহেল কে দীর্ঘদিন কারা অন্তরীন রেখে বিভিন্নভাবে নির্যাতনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত মুক্তির দাবী জানানো হয়।
সভায় রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদক, প্রথম সহ-সভাপতি ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকবৃন্দ তাদের বক্তব্যে তৃনমূল থেকে কেন্দ্র পর্যন্ত কিভাবে যুবদলকে শক্তিশালী ও সুসংগঠিত করা যায় সে ব্যাপারে তাদের মতামত ব্যাক্ত করেন। এছাড়া জেলা পর্যায়ে বিভিন্ন সমস্যা সমাধান, কারা অন্তরিন নেতৃবৃন্দের মুক্তির বিষয়ে করনীয়সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা যুবদল সভাপতি মহেবুল্লা আবুনুর, দিনাজপুর সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, গাইবান্ধা সভাপতি রাগিব হাসান চৌধুরী রিন্টু, নীলফামারী সভাপতি এ এইচ এম রুবেল, লালমনিরহাট সভাপতি জাহিদুল ইসলাম খোকন, রংপুর জেলা যুবদল সাধারণ সম্পাদক শামসুল হক ঝন্টু, রংপুর মহানগর সাধারণ সম্পাদক লিটন পারভেজ, দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্রো, সৈয়দপুর রাজনৈতিক জেলা সাধারণ সম্পাদক তারিক আজিজ, কুড়িগ্রাম জেলা সহসভাপতি নাসিম পারভেজ ও নীলফামারী যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শাহরীয়ার অনু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক