বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকলের সচেতনতাই রোধ করতে পারে সড়কের দুর্ঘটনা- রংপুরের এসপি

news-image

নিজস্ব প্রতিবেদক,রংপুর : রংপুরের পুলিশ সুপার(এসপি) মিজানুর রহমান বলেছেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এ কান্না থামাতে হবে। সকলের সচেতনতাই রোধ করতে পারে সড়কের দুর্ঘটনা। চালক, যাত্রী উভয়ে যদি ট্রাফিক আইন মেনে চলে তাহলে দুর্ঘটনা অনেক হ্রাস পাবে। প্রাণহানি কমে যাবে।

গতকাল ট্রাফিক পক্ষ উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত রংপুর পুলিশ লাইন্স হল রুমে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত ১৬ এপ্রিল থেকে ট্রাফিক পক্ষ শুরু হয়েছে। এটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। পুলিশ সুপার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলে, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রি যে সব পরিবহণ বহণ করে সেই সব পরিবহনের উঠবেন না। চালক যদি যানবাহন চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার করে তাহলে তাকে সর্তক করবেন। চালকের নিদ্রা এলে গাড়ি থামিয়ে তাকে সচেতন করতে হবে।

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধক্ষ্য প্রফসর ড. জালাল উদ্দিন আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী। স্বাগত বক্তব্য রাখেন রংপুর ট্রাফিক ইনচার্জ খান মেহাম্মদ মিজানুর ফাহমী। এছাড়াও বক্তব্য রাখেন ট্রাফিক ইনচার্জ-২ ফিরোজ মাহামুদ।ট্রাফিক পক্ষ উপলক্ষে বিভিন্ন লিফলেট, পোস্টার, পুস্তিকা বিতরণ করা হয়। সভায় শিক্ষার্থীরাও অংশ গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা