মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

news-image

বগুড়া প্রতিনিধি : পহেলা বৈশাখে বগুড়ায় বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১১টার দিকে জনবহুল উপশহর বাজার এলাকায় ১০তলা বিল্ডিংয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতার নাম মাহবুব আলম শাহীন (৫৫)। তিনি বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পেশায় আইনজীবী। তার বাড়ি উপশহরের ধরমপুর এলাকায় ও তার পরিবহন ব্যবসা ছিল।

স্থানীয়রা জানায়, গতকাল রাত ১১টার দিকে শহরের নিশিন্দারার হাউজিং এস্টেট এলাকার একটি শরীর চর্চা কেন্দ্র থেকে বেরিয়ে বাসায় ফিরছিলেন শাহীন। পথে উপশহর বাজার এলাকায় ১০তলা বিল্ডিংয়ের সামনে পৌঁছলে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান অতিরিক্ত রক্তক্ষরণে শাহীন আগেই মারা গেছেন।

খবর শুনে জেলা পুলিশ সুপার আলী আশরাফসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে লাশ দেখতে যান।

হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইঞা ও বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। তারা জানান, এই হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে বলা যাচ্ছে না, তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনপি নেতা শাহীনের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক