মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ৩

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সুজন মিয়া (৩৫) নামে এক পিকআপ ভ্যান চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কয়েলগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন মিয়া উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের রহম আলী মিস্ত্রির ছেলে। নিহত বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় দুটি গরুর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ পরিদর্শক আব্দুল হামিম জানান, কামারখন্দ থেকে পিকআপ ভ্যানে করে গরু নিয়ে উল্লাপাড়ার জনতার হাটে যাচ্ছিলেন সুজনসহ কয়েকজন ব্যাপারী। পিকআপটি কয়েলগাঁতী এলাকায় রেললাইন পার হওয়ার সময় কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক সুজন মিয়া ও দুটি গরুর মৃত্যু হয়। আহত চার গরু ব্যাপারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক