মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলায় গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশের ভাষ্য, আলিপুর গ্রামের এক বাড়িতে গভীর রাতে এক দল সশস্ত্র ডাকাত হানা দিই। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে। তাঁরা ডাকাতদের চারজনকে আটক করে গণপিটুনি দেন। ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু চারজনকে উদ্ধার করে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনজন মারা যান। আহত একজন চিকিৎসাধীন। এরপর সকালে আরও এক ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত ওই ডাকাতও ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ পাঠান এ তথ্যের সততা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক