মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বিয়ের বাস উল্টে পুকুরে

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছায় বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাওটানার মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ইউনুস আলী ও পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ইউনুস আলী জানান, বিয়ের গাড়ি উল্টে পুকুরে পড়েছে। খবর পেয়ে পীরগাছা ও রংপুর ফায়ার সার্ভিস যাত্রীদের উদ্ধার করে পীরগাছা হাসপাতালে ভর্তি করেছে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই পুকুরে উদ্ধার অভিযান শুরু করেছে। এছাড়াও বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ইমার্জেন্সি উদ্ধার গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজে নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক