রংপুরে জেএমবির সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক,রংপুর : রংপুর নগরীর পীরজাবাদ পাবর্তীপুর গ্রামে আব্দুল্লাহ ওরফে আলম ওরফে আলম গজীবকে (২২) নামে জেএমবির এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার রাতে নগরীর পীরজাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার আলম গজীব রংপুর নগরীর ১৭নং ওয়ার্ডের পার্বতীপুর পীরজাবাদ এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। শুক্রবার দুপুরে র্যাবের সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা আ.ন.ম ইমরান খান জানান, আলম গজীব নিয়মিত জেএমবির সাংগঠনিক গোপন বৈঠকে অংশগ্রহণ করাসহ সংগঠনের জন্য চাঁদা প্রদান এবং চাঁদা সংগ্রহের কাজে লিপ্ত ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান।










