বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় সুতার কারখানায় ভয়াবহ আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ইপিজেডে আরএন স্পিনিং মিল নামের একটি সুতা কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। রাত পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুন লাগার ঘটনাটি কুমিল্লা ফায়ার সার্ভিসের একটি সূত্র মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘৯টা ৩৫ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসার পর প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও সাতটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

তিনি আরও বলেন, ‘রাত পৌনে ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।’