মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মদ্যপানে রাবির ২ শিক্ষার্থীর মৃত্যু

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : অতিরিক্ত মদ্যপানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় অসুস্থ হয়ে রকি নামে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী এখনো রামেকে চিকিৎসা নিচ্ছেন।

নিহত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তুর্য রায় ও আইন বিভাগের মু’তাসিম রাফিদ খান। তারা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

জানা গেছে, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের পেছনে রামচন্দ্রপুর এলাকার বাশার রোডের একটি মেসে এই তিন শিক্ষার্থী মদ্যপান করেন। অতিরিক্ত মদ্যপানের কারণে তারা অসুস্থ হয়ে পড়লে আজ রোববার ভোর ৪টার দিকে তাদেরকে রামেকে নিয়ে আসেন মেসের অন্য সদস্যরা। তবে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই মু’তাসিম মারা যান। আর সকাল ৮টার দিকে মৃত্যু হয় তুর্যের। অপর শিক্ষার্থী রুয়েটের রকি ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

এদিকে বিভাগের শিক্ষার্থী মারা যাওয়ার খবরে হাসপাতালে যান অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক বি এম মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘আমি আজ (গতকাল) হাসপাতালে গিয়েছিলাম। শুনেছি তারা ড্রাগ নিয়েছিল। আর ড্রাগের জন্য তারা মারা গেছে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমি শুনতে পেয়েছি আমাদের দুজন ছাত্র অতিরিক্ত ড্রিংকস করার কারণে অসুস্থ হয়ে মারা গেছে। তাদের লাশ বর্তমানে রামেক হাসপাতাল মর্গে আছে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক