মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাসমান রেস্তোরাঁ মেরী এন্ডারসনে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭০

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভাসমান রেস্তোরাঁ মেরী এন্ডারসন রেস্টুরেন্ট অ্যান্ড বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত এই অভিযান চলে।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং ফতুল্লা মডেল থানা-পুলিশ সদর উপজেলার পাগলায় অবস্থিত মেরী এন্ডারসনে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা, মাদকসেবী ও মাদক ক্রেতা মিলিয়ে মোট ৭০ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ৮১ কার্টন বিদেশি বিয়ার (প্রতি কার্টনে ২৪টি করে) এবং ৪ কার্টন বিদেশি মদ (প্রতি কার্টনে ১০টি করে) উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এ সময় রেস্তোরাঁ কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। মাদক নির্মূলের লক্ষ্যে এ অভিযান চলবে।

বুড়িগঙ্গা নদীর পাগলায় অবস্থিত ‘মেরী এন্ডারসন রেস্টুরেন্ট অ্যান্ড বার’ বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক পরিচালিত একটি ভাসমান রেস্তোরাঁ ও বার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক