মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে চার জায়গায় আগুন,ব্যাপক ক্ষয়ক্ষতি

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপরে পৃথক অগ্নিকাণ্ডে একটি পোশাক কারখানা, ৩২টি বাড়ি ও ১৬টি দোকানসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, সোমবার ভোররাতে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার ‘গরিব অ্যান্ড গরিব’ পোশাক কারখানার ৬তলা ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের তিনটি, টঙ্গী ফায়ার স্টেশনের দুটি এবং শ্রীপুরের মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কারখানার দ্বিতীয় তলায় থাকা মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরো জানান, প্রায় একই সময়ে বজ্রপাতে চান্দনা এলাকার সাইফুল ইসলামের বাড়ির গ্যাসের রাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়িসহ তিনটি দোকান ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এ ছাড়া গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজারের মালাকার মার্কেটে রোববার রাতে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই মার্কেটের সাতটি দোকান ও দোকানের মালামাল পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল জানান, রোববার রাতে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার হাজী রোকনের বাড়িতে মোমবাতি জ্বালানোর সময় আগুনের সূত্রপাত হয়। আগুন ওই বাড়িসহ পার্শ্ববর্তী জাহাঙ্গীর আলমের বাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে আসবাবপত্র ও মালামালসহ রোকনের বাড়ির ২০টি ও জাহাঙ্গীরের বাড়ির ১১টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।

এদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় সোমবার ভোরে বজ্রপাতে লেপ-তোষকের দোকানসহ ছয়টি দোকান ও মালামাল পুড়ে গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক