মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার তিতাসে ৩ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার তিতাস উপজেলার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার রাতে ব্যালট পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগে আজ রোববার ভোটগ্রহণ শুরুর আগেই এসব কেন্দ্র স্থগিত করা হয়।

স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো- উপজেলার দাসকান্দি, পোড়াকান্দি ও বন্ধরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার।

এদিকে, ইউনিফর্ম ছাড়া শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে তিতাস থানার উপপরিদর্শক (এএসআই ) মাসুদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আড়াইটায় দাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আবদুল্লাহ মেম্বার নামে একজন আহত হন। এ ছাড়া পোড়াকান্দি ও বন্ধরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও রাতে ব্যালটে সিল, কেন্দ্র দখল এবং রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ঘটে।

তিতাস উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার বলেন, ‘রাতে ব্যালট পেপারে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগে তিনটি কেন্দ্রে ভোট শুরু করা যায়নি। কেন্দ্রগুলো থেকে ভোটের মালামাল ফিরিয়ে আনা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন