মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক থেকে ৪৯ বছর পর মুছে ফেলা হলো রাজাকারের নাম

news-image

কক্সবাজার প্রতিনিধি : দীর্ঘ ৪৯ বছর পর কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ এলাকায় স্বাধীনতাবিরোধী রাজাকারের নামে থাকা গুরুত্বপূর্ণ পাঁচটি সড়কের নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনকৃত সড়কগুলো শহীদ মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নামে নতুনভাবে নামকরণ করে ফলক উদ্বোধন করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

এ সময় মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজের সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিক ঘোষণাও দেন পৌর মেয়র।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা বলেন, এই পরিবর্তনের মধ্য দিয়ে কক্সবাজারবাসীকে আংশিক হলেও কলঙ্কমুক্ত করা হয়েছে। কারণ স্বাধীনতাবিরোধী রাজাকারের নামে থাকা গুরুত্বপূর্ণ এই পাঁচটি সড়ক দিয়ে যাওয়া-আসার সময় আমরা যারা মুক্তিযোদ্ধা, তাদের খুব বেশি কষ্ট হতো। মনে হতো স্বাধীনতার ৪৯ বছর পরও আমরা পুরোপুরিভাবে এখনও স্বাধীন নই। আমাদের ওপর এখনও ভর করে আছে রাজাকাররা। কিন্তু দীর্ঘ সময়ের পর সড়ক থেকে রাজাকারের নাম মুছতে পেরে কিছুটা স্বস্তি আসছে।

এদিকে নতুনভাবে নামকরণ করা সড়কগুলো হলো- পিটি স্কুল দক্ষিণ রুমালিয়ারছড়ার এবিসি ঘোনা মোহাম্মদ চেয়ারম্যান সড়কের নাম পরিবর্তন করে ‘বীরপ্রতীক নুরুল হুদা সড়ক’, বাজারঘাটা রয়েল বোডিংসংলগ্ন সালামত উল্লাহ সড়কের নাম পরিবর্তন করে ‘মাস্টার আবদুল কাদের সড়ক’, বাজারঘাটার এবিসি সড়কের স্থলে ‘শহীদ সুভাষ সড়ক’, সদর মডেল থানার পেছনের একরামুল হুদা সড়কের নাম পরিবর্তন করে ‘শহীদ ফরহাদ সড়ক’ ও বাহারছড়ার পুলিশ সুপারের বাসভবন লাগোয়া সিরাজ নাজির সড়কের নাম পরিবর্তন করে ‘মৌলভী সোলতান আহমদ সড়ক’ নামে নামকরণ করা হয়।

এ ছাড়া আরও কয়েকটি বিতর্কিত সড়কের নতুন নামকরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে পৌরসভা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে নতুন নামফলক উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে মেয়র মুজিবুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা রূপনাথ চৌধুরী ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম।

এর আগে উচ্চ আদালতের নির্দেশনার আলোকে চলতি মাসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার পৌরসভার মেয়রকে প্রদান করে এ সংক্রান্ত একটি কমিটি করে দেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এই কমিটির অন্য সদস্যরা হলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, মুক্তিযোদ্ধা নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুহাম্মদ শাহজাহান।

সড়কের নাম পরিবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মুজিবুর রহমান বলেন, স্বাধীনতা দিবসে পৌরবাসী তথা কক্সবাজার জেলাবাসীর জন্য এটি আমার উপহার। আগামীতে বিতর্কিত সব সড়কসহ নামহীন সড়কগুলোও মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী এবং সমাজের বিভিন্নস্তরে অবদান রাখা গণ্যমান্য ব্যক্তিদের নামে নামকরণ করার প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন