মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচি দিয়ে খুঁচিয়ে স্ত্রীর চোখ নষ্ট করলেন স্বামী

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাঁচি দিয়ে খুঁচিয়ে স্ত্রীর একটি চোখ নষ্ট করে দিয়েছেন এক ব্যক্তি। আহত ওই নারীর নাম আয়েশা আক্তার (২৬)।

গত সোমবার রাতে উপজেলার ছলিমপুর সিডিএ আবাসিক এলাকার এ ঘটনায় আয়েশা বুধবার সকালে সীতাকুণ্ড মডেল থানায় বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় পুলিশ ইয়ামিন ওরফে রবিন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

আয়েশা আক্তার জানান, তাদের চার বছরের একটি মেয়ে রয়েছে। গত সোমবার রাতে তার স্বামী ইয়ামিন কর্মস্থল থেকে বাসায় ফিরে কর্মস্থলের সমস্যা নিয়ে চিৎকার শুরু করেন। এ নিয়ে আয়েশা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় ইয়ামিন তাকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে কাঁচি দিয়ে আয়েশার বাম চোখে খোঁচা দেন। আয়েশা রাতে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে চাইলেও যেতে দেওয়া হয়নি। মঙ্গলবার সকালে স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে যান ইয়ামিন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চোখটি নষ্ট হয়ে গেছে বলে জানান চিকিৎসক।

আয়েশা আরও জানান, ওই দিন ইয়ামিন তাকে বাড়িতে নিয়ে আসেন ও জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে গতকাল মঙ্গলবার রাতে আয়েশা এক আত্মীয়কে নিয়ে থানায় গিয়ে বিষয়টি ওসিকে জানান। এরপর ওসি দেলওয়ার হোসেনের নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইয়ামিনকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন। তিনি বলেন, ‘স্বামীর নির্যাতনে আয়েশা আক্তারের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন