মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে ফরিদপুরে বিএনপি নেতাদের ওপর হামলা

news-image

ফরিদপুর প্রতিনিধি : স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে হামলার শিকার হয়েছেন ফরিদপুর জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে শহরের গোয়ালচামট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

তবে কে বা কারা এ হামলা করেছে তা এখনও জানা যায়নি।

আহতদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলকে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন গুরুতর আহত হয়েছেন।

এ ছাড়া আহত হয়েছেন জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক দিলদার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন বিশ্বাস, ছাত্রদলের আল আমীন তুষার, শ্রমিক দলের বিল্লাল তালুকদার প্রমুখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি ও স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে ফেরার সময় স্মৃতিস্তম্ভের অদূরে এ হামলা চালানো হয়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে নেতাকর্মীদের। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়া এবং বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুসহ নেতৃবৃন্দ এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করার জোর দাবি জানান।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এএসএম নাসিম যুগান্তরকে বলেন, হামলার ঘটনায় তিনজন আহত হওয়ার খবর শুনেছি। তবে এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক