মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেল লাইনে গাড়ি রেখে চালক আড্ডায় মগ্ন, অতঃপর…

news-image

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইনের ওপর ব্যাটারি চালিত অটোবাইক রেখে চালক আড্ডায় মগ্ন ছিল। একসময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটো গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে গফরগাঁও রেলওয়ে ষ্টেশন সংলগ্ন বুদিয়া মার্কেট অটো স্ট্যান্ডে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন বুদিয়া মার্কেট অটোস্ট্যান্ডে অজ্ঞাত এক চালক ব্যাটারিচালিত ৮ আসনের অটোবাইকটি ঢাকা-ময়মনসিংহ রেলপথের ১নং লাইনের ওপর রেখে আড্ডায় মগ্ন হয়। এ সময় ঢাকাগামী মহুয়া ট্রেনটি গফরগাঁও ষ্টেশনে দাঁড়ানো ছিল। পরে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় লাইনের ওপর থাকা অটোবাইকটিকে ধাক্কা দিলে বাইকটি দুমড়ে-মুচড়ে লাইনের পাশে পড়ে। ট্রেন চলে যাওয়ার পর চালক দুমড়ানো-মুচড়ানো বাইকটি দ্রুত সরিয়ে ফেলে। এতে কেউ হতাহত না হলেও ট্রেনটির গতি কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্ট্যান্ডগুলোতে কোন শৃঙ্খলা নেই। চালকরা এলোমেলো ভাবে গাড়ি রাখে। স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের গতি কম থাকে। তাই হতাহতের ঘটনা ঘটেনি। আশপাশে লোকজন ছিল। ট্রেনের গতি বেশি থাকলে নির্ঘাত হতাহত হতো।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন