মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে একই পরিবারের পাঁচজনের ইসলাম ধর্ম গ্রহণ

news-image

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা হলেন- কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা নিতাই মালাকার (৬০), স্ত্রী রত্না মালাকার (৫০), কন্যা শিল্পী মালাকার (১৮), ছেলে রিপন মালাকার (১৩) ও আরেক কন্যা শিখা মালাকার (১০)। রবিবার রাত ১০টায় ভাটেরা ইউনিয়ন পরিষদে স্বেচ্ছায় উপস্থিত হয়ে তারা ধর্মান্তরিত হন। ভাটেরা বাজার মসজিদের ইমাম হাফেজ হিফজুর রহমানের কাছে পবিত্র চার কালিমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।

ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সৈয়দ নজরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের পাঁচজন সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্থানীয় সূত্র জানায়, ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও রেলওয়ে কলোনিতে বসবাসরত নিতাই দাস (৫০) ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হন। বিষয়টি তিনি ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান নজরুল ইসলাম তাদের ইসলাম ধর্ম গ্রহণের প্রক্রিয়ার উদ্যোগ নেন।

রবিবার সকালে তারা ইউনিয়ন পরিষদে এসে ধর্মান্তরিত হবার কথা জানালে তিনি তাদের সারাদিন পর্যবেক্ষণে রেখে রাতে ইউনিয়ন পরিষদেই তাদের আনুষ্ঠানিকভাবে পবিত্র কালিমা পড়ে নিতাই দাসের পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্ম গ্রহণ করার পর নিতাই দাসের নাম পরিবর্তন করে মো. ইব্রাহিম, স্ত্রীর নাম রহিমা, ছেলের নাম ইসমাইল এবং মেয়ের নাম আয়েশা ও ফাতেমা রাখা হয়।

এ ব্যাপারে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সোমবার রাতে কালের কণ্ঠকে বলেন, ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারটি বর্তমানে মুসলমানদের সাহায্য ও সহযোগিতায় নিরাপদে আছে। ইব্রাহীম আলী জানান, ইসলাম ধর্ম গ্রহণকালে তাদের কাপড়-চোপড়সহ তাৎক্ষণিক খরচের যোগান পেয়েছি। ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা অনেক খুশি এবং আনন্দিত।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক